রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে মডার্নার টিকা ব্যবহারে জরুরি অনুমোদন

কেএমআর / ৭২ জন দেখেছেন
আপডেট : June 29, 2021
মডার্নার টিকা

নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দিয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মডার্নার টিকা অনুমোদন দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ জুন টিকাটির অনুমোদন দেয়া হয়। ২৭ জুন এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হলেও বিষয়টি আজই জানা গেল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেয়া যাবে। এর সংরক্ষণ তাপমাত্রা -১৫ থেকে -২৫ ডিগ্রি সেলসিয়াস। টিকাটি ব্যবহারের আগে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর।

বাংলাদেশে এই টিকার স্থানীয় প্রতিনিধি এমএনসি অ্যান্ড এএইচ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায়ই জানা যায়, উপহার হিসেবে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে মডার্নার যে ২৫ লাখ ডোজ টিকা দেবে তা আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে আসতে পারে। যুক্তরাষ্ট্র ওই টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

এর আগে গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছিলেন বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেয়া হবে।


অন্যান্য সংবাদ