মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই: কৃষিমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : June 10, 2022

বর্তমানে দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রীতি অনুযায়ী সংসদে বাজেট উত্থাপনের পরদিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়। এতে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিষয়ক এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, সারাদেশে এখন চিকন চালের দাম ৬৪-৬৫ টাকা। মোটা চালের দাম কিন্তু বাড়েনি। ৬০-৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে। সরকার কীভাবে ৬০-৭০ ভাগ মানুষকে সহায়তা দিচ্ছে… সারে অনেক ভর্তুকি দিতে হয়েছে। ভর্তুকিতে ২৪ হাজার কোটি টাকা ব্যয় করেছি। সেটা কৃষকদের কাছেই যাচ্ছে। সেটা নিয়ে নয়-ছয়ের সুযোগ নেই। মানুষের আয় কিন্তু বেড়েছে। আমরা সেটাই চাই। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। ফলে বিদেশ থেকে আমদানি করতে না পারলেও সামনে হয়তো সমস্যায় পড়তে হবে না।

তিনি বলেন, এ মুহূর্তে কৃষকরা পেঁয়াজ, আলুর দাম কম বলে বিক্রি করতে পারছে না। মুরগির দাম কম থাকায় সমস্যায় পড়ছে খামারিরা। দেশে সেরকম হাহাকার নাই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে গমের আমদানি কমেছে। সেজন্য চালের উপর চাপটা বেড়েছে।

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ