সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে করোনায় মৃত্যু ২৭ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক / ৬৮ জন দেখেছেন
আপডেট : September 14, 2021

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭ জনে।

এদিন অ্যান্টিজেনসহ ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭৪ জন। দৈনিক শনাক্তের হার ৬ দশমিক ৫৪।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৯ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৪ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৪০৪ জন এবং নারী ৯ হাজার ৬০৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের ২, ৭১ থেকে ৮০ বছরের ৬, ৬১ থেকে ৭০ বছরের ১২, ৫১ থেকে ৬০ বছরের ৯, ৪১ থেকে ৫০ বছরের ৪, ৩১ থেকে ৪০ বছরের ২ জন গেছেন।


অন্যান্য সংবাদ