রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে করোনাকালে কোটিপতি বেড়েছে ১১,৬৪৭ জন

নিজস্ব প্রতিবেদক / ১০৬ জন দেখেছেন
আপডেট : July 25, 2021

দেশে এক বছরে (গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) কোটিপতির সংখ্যা ১১ হাজার ৬৪৭ জন বেড়েছে। সেই হিসাবে কোটিপতির সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর সময় দেশে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক কোটিপতির সংখ্যা ৮২ হাজার ৬২৫ জন ছিলো। আর চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ২৭২ জনে। করোনা’র এক বছরে কোটিপতি বেড়েছে ১১ হাজার ৬৪৭ জন।

প্রতিবেদনে বলা হয়, সাধারণ সময়ে অর্থাৎ ২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত এক বছরে কোটিপতি ৬ হাজার ৩৪৯ জন বেড়েছিলো। পরের বছর কোটিপতির সংখ্যা দ্বিগুণ হয়েছে।


অন্যান্য সংবাদ