শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৪৩,শনাক্ত ৮৩০১

কেএমআর / ১১৭ জন দেখেছেন
আপডেট : July 1, 2021

মহামারি করোনা পরিস্থিতি দিন-দিন খারাপের দিকেই যাচ্ছে। দেশে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই উদ্বেগ ছড়াচ্ছে ডেল্টা ধরণ। তবে সংক্রমণের লাগাম টানতে সরকার ফের কঠোর লকডাউন ঘোষণা করেছে। প্রায় দুই মাসেরও বেশি সময় পর আবারও শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। কিন্তু জনমনে প্রশ্ন রয়েই যাচ্ছে মহামারির এ শঙ্কা থাকবে আর কতদিন?
সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো করোনায় মৃত্যু একশ’র ওপরে। এর আগে ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন, আর ২৮ জুন মারা যায় ১০৪ জন। এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মোট মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। একই সময়ে করোনামুক্ত হয়েছেন চার হাজার ৬৬৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আট লাখ ২০ হাজার ৯১৩ জন। একদিনে রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ আর এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য আট, আর মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।
একদিনে মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ১৯ জন, খুলনা বিভাগের ৪৬ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট বিভাগের সাত জন, রংপুর বিভাগের ১০ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন তিন জন।


অন্যান্য সংবাদ