সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে একদিনে করোনায় আরো ৩৬ মৃত্যু, শনাক্ত ১৩৭৬

নিজস্ব প্রতিবেদক / ৮৪ জন দেখেছেন
আপডেট : September 22, 2021

দেশে করোনা সংক্রমণে সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আজ ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৬ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগের দিনেও ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৬২ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার আজও পাঁচ শতাংশের নিচে। আজ শনাক্তের হার ৪.৭৯ শতাংশ। গতকালও শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ।

এর আগে সর্বশেষ শনাক্তের হার পাঁচের নিচে ছিল ৮ মার্চ। সেদিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ শতাংশ। আর মঙ্গলবারের চেয়ে কম শনাক্তের হার ছিল সর্বেশষ ৭ মার্চ। সেদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ৭৩৬। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। মোট প্রাণহানি ২৭ হাজার ৩১৩ জনে দাঁড়াল।


অন্যান্য সংবাদ