সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দেশে আজ করোনায় ১১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : August 24, 2021

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ১১৪ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৩ জন কম মারা গেছেন। গতকাল ১১৭ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৫৬ ও নারী ৫৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫১৩ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ। গত ২১ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৬৪৬ জন, ৬৫ দশমিক ২৫ শতাংশ এবং নারী ৮ হাজার ৮৫৭ জন, ৩৪ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ২০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৩৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২১ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৯ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ১ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪২ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছে। এদের মধ্যে ৮৭ জন সরকারি, ২৪ জন বেসরকারি হাসপাতালে এবং ৩ জন বাসায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ৭১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৪৬৮ জন কম শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ৫৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৪২ শতাংশ কম।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৩৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ১৩৪ জন। ঢাকায় শনাক্তের হার ১৬ শতাংশ। গতকাল এই জেলায় ১৭ হাজার ৫৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭২৪ জন। যা ১৫ দশমিক ৫৩ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৫ জন। গতকাল ২৪ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৭ লাখ ২১ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৮ হাজার ৯৮২ জন। গতকালের চেয়ে আজ ৭৫ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৮১ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৩ দশমিক ৫৪ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৭ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ২২৯ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৭ হাজার ৩১৭ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৮৮ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৭০৮ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৬ হাজার ৭৮৯ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৮১ টি নমুনা কম নমুনা পরীক্ষা হয়েছে।


অন্যান্য সংবাদ