রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশের সবাইকে টিকা দিতে পদক্ষেপ নিয়েছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৯০ জন দেখেছেন
আপডেট : July 18, 2021

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে সবাইকে করোনার টিকা দিতে সরকার উদ্যোগ নিয়েছে। কোনও মানুষ যেন টিকা থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি। আমরা শুরু থেকেই গণটিকাদান শুরু করেছিলাম। কিন্তু টিকার সংকট থাকায় কিছু দিন এ কার্যক্রম বন্ধ ছিল। ইতোমধ্যেই আমরা সেই সংকট কাটিয়ে উঠে আবারও টিকাদান কর্মসূচি চালু করেছি।

রোববার (১৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা টিকা দিতে শুরু করেছি। টিকা আসছে। আমাদের দেশের সবাই যেন টিকা নিতে পারে, সে জন্য যত দরকার, আমরা তা কিনবো এবং আমরা সেই টিকাটা দেব।

তিনি বলেন, কোনও মানুষ যেন টিকা থেকে বাদ না থাকে, সেভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা চাচ্ছি, আমাদের দেশের মানুষ যেন কোনও রকম ক্ষতিগ্রস্ত না হয়।

 


অন্যান্য সংবাদ