শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশের বর্তমান অবস্থার জন্য দায়ী বৈশ্বিক পরিস্থিতি

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

আওয়ামী লীগের লুটপাট বা ভুল সিদ্ধান্তের জন্য নয় দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার জন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। শিগগিরই এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে কিনা তাও তাদের জানা নেই। তবে এই সংকট কাটিয়ে উঠতে প্রত্যেক নাগরিকের সহযোগিতা দরকার বলে মনে করেন ক্ষমতাসীন দলের এই নেতারা।

আয় আর ব্যয়ের ব্যবধানে পড়ন্ত অর্থনীতি। সংকট মোকাবেলায় তড়িঘড়ি ব্যয় সংকোচনসহ নানা পদক্ষেপ সরকারের। অর্থনৈতিক সংকট নিয়ে বিরোধীদের সমালোচনাকে পাত্তা না দিয়ে ক্ষমতাসীনরা বলছেন, এই সংকট বাংলাদেশের একার না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, সমস্যাটা কিন্তু অনেক জটিল। এটা কিন্তু সিম্পল কোন সল্যুশন না যে একজনকে বাদ দিয়ে দিলাম আরেকজনকে আনলাম সে সব সমাধান করে দেবে। আর এই সমস্যা শুধু আমাদের না গোটা পৃথিবীর জন্য আজকে এই সমস্য।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, এই সংকটটা দেশের সকলকে মিলেই আমাদের উত্তোরণ করার পথ খুঁজতে হবে। পথ বাতলে দিয়েছেন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে পদক্ষেপের কারণে ইতোমধ্যে ইতিবাচক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি।

তাদের মতে, ভঙ্গুর অর্থনীতি শিগগিরই পুনরুদ্ধার না হলেও সরকারের নেয়া পদক্ষেপ মানুষের কষ্ট কমাবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, সারা পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দা আমার মনে হয় না যে কোন ফরচুন টেলারও সক্ষম হবে না কোন কিছু বলার জন্য।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আগামী একটা মাস যদি আমরা এভাবে চলতে পারি আমার বিশ্বাস বাংলাদেশের অর্থনীতি আবার আগের মতোই স্বাভাবিক অবস্থায় উর্ধ্বমুখী থাকবে।

সেই সঙ্গে প্রত্যেক নাগরিককেই সংকট মোকাবেলায় নিজ অবস্থানে থেকে সহযোগিতার আহ্বানও তাদের।


অন্যান্য সংবাদ