রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : September 8, 2022

ভারতে চার দিনের সফর সম্পন্ন করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সময় ৫টা ৩০ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টা ভিভিআইপি ফ্লাইট দেশের পথে রয়েছে। রাজস্থানের শিক্ষামন্ত্রী বি ডি কাল্লা ও ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী মিানটি রাত ৮টার দিকে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

দেশের জন্য রওনা হওয়ার আগে রাজস্থানে খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফ (আজমিরে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা) জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে চার দিনব্যাপী ভারত সফর সমাপ্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ৫ সেপ্টেম্বর দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত ও সেখানে প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী তার ভারত সফর শুরু করেন। তিনি সেখানে প্রার্থনাও করেন।


অন্যান্য সংবাদ