মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাবির

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আমদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম (৫০) ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস আগে বাড়ির আঙিনার একটি কাঁঠাল গাছ কাটেন পারুল বেগম। ওই সময় গাছের ডাল পড়ে দেবর রনির সীমানায় দেওয়া বেড়া ভেঙে যায়। এ নিয়ে তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার ইফতারের পর রনি ও তার স্ত্রী পারুলের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। ওই সময় রনির বড় ভাই জসিম উত্তেজিত হয়ে পারুলকে ছুরিকাঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুই দেবর রনি ও জসিম তাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন।

পরে আশপাশের লোকজন এসে পারুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


অন্যান্য সংবাদ