বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেউলিয়া হওয়ার পথে ঋণে জড়িয়ে থাকা পাকিস্তান

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

দেউলিয়া হওয়ার পথে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। গত ৭৫ বছরে ইতিহাসে এতো বড় চ্যালেঞ্জের মুখে পড়েনি দেশটি। ২৩ বছরের মধ্যে চলতি জুলাই মাসে সবচেয়ে কমেছে মুদ্রার মান। প্রতি ডলারের জন্য এখন গুনতে হচ্ছে দুইশো ২৩ রুপি। বৈদেশিক রিজার্ভও ঠেকেছে তলানিতে। বর্তমানে এই অংকটা দাঁড়িয়েছে ১০ বিলিয়ন মার্কিন ডলারে। লাগামহীন মূল্যস্ফীতিতে জ্বালানি আর নিত্যপণ্যের দাম আকাশচুম্বি।

মে মাসে পাকিস্তানের মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৩ ট্রিলিয়ন রুপিরও বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ছাড়াও এ ঋণের বড় অংশ নেয়া হয়েছে চীন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। আগের অর্থ পরিশোধ না করায় নতুন করে ঋণ দিতে রাজি নয় আরব আমিরাত। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পেতেও মানতে হবে কঠিন শর্ত।

এমন বাস্তবতায় ঋণের জালে আষ্টেপিষ্টে জড়িয়ে থাকা পাকিস্তানের সামনে চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কার পরিণতি। ঋণ খেলাপির হাত থেকে বাঁচতে মরিয়া শাহবাজ সরকার। এ জন্য সংবিধানের ৬টি আইন টপকে নতুন অধ্যাদেশ পাস করা হয়েছে। এই নিয়ে প্রশ্ন তুলতে পারবে না আদালতও।

পাহাড় সমান বিদেশি ঋণের একটি বড় অংশই নেয়া হয়েছিলো ইমরান খানের আমলে। তবে উত্তরণে শাহবাজ সরকারের নেয়া পদক্ষেপে তীব্র আপত্তি জানায় সাবেক এ প্রধানমন্ত্রী। বিরোধীরা বলছে, এটি স্বল্পমেয়াদী সমাধান। জাতীয় সম্পদ বিক্রিতে রয়েছে দীর্ঘমেয়াদী ঝুঁকি। রয়েছে বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনাও।


অন্যান্য সংবাদ