শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় হাজী সেলিমকে জামিন দেয়নি আপিল বিভাগ

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 1, 2022

জামিন আবেদন করলে, সোমবার (১ আগস্ট) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ঠিক করে।

শুনানিতে হাজী সেলিমের শারীরিক অসুস্থতার কথা বলে জামিন চান তার আইনজীবী। এসময় দুদক আইনজীবী বলেন, উনি অসুস্থ হলে, সেটি কারা কর্তৃপক্ষ জানানোর কথা।

গত ২৫ এপ্রিল হাজী সেলিমের হাইকোর্টের সাজার রায়ের কপি নিম্ন আদালতে পাঠানো হয়। হাইকোর্টের রায় অনুযায়ী, বিচারিক আদালতে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পৌঁছালে সেদিন থেকে ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণ করার কথা বলা হয়। ২২ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে, জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় হাজী সেলিমকে।

এর আগে ২০২১ সালের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখে হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি।


অন্যান্য সংবাদ