রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দু’একদিনের মধ্যে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে-স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৫৫ জন দেখেছেন
আপডেট : July 31, 2021

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানয়েছেন, দু’একদিনের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তিনি বলেন, জাপানের কাছ থেকে টিকা প্রাপ্তির ফলে দ্বিতীয় ডোজের চিন্তা দূর হলো। আমরা কাল–পরশু থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করব।

আজ শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজকে ৭ লাখ ৮০ হাজার ডোজ টিকা পেয়েছি। কিছু দিন আগে দুই লাখের বেশি পেয়েছি। সবমিলিয়ে ১০ লাখের বেশি পেয়েছি জাপান সরকারের কাছ থেকে। আগস্ট মাসে আরও ৬ লাখের বেশি টিকা আসবে। সব মিলিয়ে প্রায় ৩০ লাখের বেশি টিকা আমরা পাব।’

তিনি বলেন, আমাদের দেশে ১৫-১৬ লাখ লোক অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন। তাই এই টিকার গুরুত্ব অনেক বেশি। আমি মনে করি, সেই অপেক্ষা দূর হলো। আমরা কাল-পরশু থেকেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যারা পায়নি তাদের দেওয়া শুরু করব।

জাহিদ মালেক বলেন, ‌প্রধানমন্ত্রীর নিদর্শনায় ও গাইড লাইনে আমরা অনেক দূর এগিয়েছি টিকার বিষয়ে। এ পর্যন্ত টিকার মজুদ আছে দুই কোটি ৪০ লাখ ডোজ। টিকাদান করা হয়েছে এক কোটি ৩০ লাখ। বর্তমানে সরকারের হাতে আছে এক কোটি ২১ লাখ টিকা। চীন থেকে আরও ৩৪ লাখ টিকা আগামী সপ্তাহে দেশে আসবে। এ মাসেই অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে। আগামী মাসে ফাইজার থেকে ৬০ লাখ টিকা আসবে।

এর আগে বিকেল সোয়া ৩টায় কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছায়।


অন্যান্য সংবাদ