বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দুই-এক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় : জ্বালানি প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 29, 2022

আমদানি শুল্ক কমানোর ফলে দুই-এক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সচিবালয়ে আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন, ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে এ সুবিধার কারণে আমরা হয়তো চিন্তা করছি যে, তেলের দাম হয়তো আমরা সমন্বয় করতে পারব। এখনও যাচাই-বাছাই করছি। আশা করি হয়তো একটা পরিবর্তন আসবে।

প্রতিমন্ত্রী বলেন, তেলের বাজার এখন আবার ব্যারেল প্রতি ১৫০ ডলারের ওপরে চলে গেছে। আগে এটা ১৩০ ডলার ছিল। এই অবস্থায় আমরা দাম কতটুকুই বা সমন্বয় করতে পারব। কারণ এখানে ভর্তুকির বড় একটা অংশ আবার যোগ হবে। যখন ডিজেল ১১৪ টাকা ছিল তখন ডিজেলে আট টাকার ওপরে ভর্তুকি ছিল, এখন হয়তো সেই জায়গাটা আরও বাড়বে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কতটা কমানো যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। মাঝখানে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমছিল। এখন ১৫০ ডলারের ঊর্ধ্বে চলে গেছে, এখনও ভয় পাচ্ছি আরও নাকি বেড়ে যায়। এগুলোর বিষয় আছে।

গত ৫ আগস্ট প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা, কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রলে ৪৪ টাকা বাড়িয়েছে সরকার। এ নিয়ে ভোক্তাদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।


অন্যান্য সংবাদ