মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দাম বেড়েছে পেঁয়াজ, শশা, টমেটো, বেগুনের

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

দেশের ডজনখনেক জেলায় চলছে ভয়াবহ বন্যা। যার প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। পেঁয়াজ, শশা, টমেটো বেগুনের আরেক দফা দাম বেড়েছে। দাম বেড়েছে চালের। বেশিরভাগ চাল বিক্রি হচ্ছে কেজিতে ২ টাকা বেশি দরে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা।

এক সপ্তাহের ব্যবধানে টমেটো ১২০ টাকা থেকে ১৬০ টাকা, শশা ৫০ টাকা থেকে ৬০ টাকা, বেগুন ৬০ টাকা থেকে ৮০ টাকা, পেয়াজ ৫০ টাকা থেকে ৫৫ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। পেঁয়াজ কেজিপ্রতি প্রায় ১৫ টাকা করে বাড়তে দেখা গেছে। বেড়েছে আলুর দামও। তবে, ব্রয়লার মুরগির দাম কমেছে। এদিকে, গাজরের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে শসার দাম। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। সেই পেঁয়াজ এখন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, দেশি পেঁয়াজ মজুদ করা ও বন্যার কারণে এ দাম বেড়েছে।

এদিকে গত সপ্তাহে আলুর দাম ছিল ২৫ টাকা, যা এক মাস আগে ছিল ২০ টাকা। সেই আলু আজ কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বর্তমানে এক কেজি গাজর বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। গত সপ্তাহেও একই দাম ছিল। অন্যদিকে, গত সপ্তাহে বিক্রি হওয়া ৪০ টাকা কেজির শসা এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া মুরগি আজ ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, সোনালি মুরগির দাম কমেনি। গত সপ্তাহের মতো ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ ব্যবসায়ী রফিক মিয়া বলেন, ‘এখন দেশি পেঁয়াজ মজুদ করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, বন্যায় অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে, পেঁয়াজের দাম বেড়েছে। এ দাম আরও বাড়তে পারে। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি করেছি ৩৫ থেকে ৪০ টাকায়। আজ দাম ৫৫ টাকা।’

এদিকে, প্রতিকেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। সপ্তাহের ব্যবধানে এ সবজির দামে তেমন পরিবর্তন আসেনি। টমেটোর মতো অপরিবর্তিত রয়েছে বরবটি ও বেগুনের দাম। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। করলাও গত সপ্তাহের মতো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাঁচা পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়, পটল, ঢ্যাঁড়স, ঝিঙা, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।

মাছের বাজারে বেশিরভাগ মাছ কিনতে ৫০ থেকে ১০০ টাকা বেশি গুণতে হচ্ছে ক্রেতাদের। মাছ বিক্রেতারাও সরবরাহ কমের অজুহাত দিচ্ছে।


অন্যান্য সংবাদ