মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দাম না বাড়ালে তেল আমদানির টাকা থাকতো না: প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : August 7, 2022

দাম না বাড়িয়ে আর কোনো উপায় ছিল না জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, পরিস্থিতি এমন ছিল- দাম না বাড়ালে বিপিসির জ্বালানি তেল আমদানির টাকা থাকতো না।

রবিবার (৭ আগস্ট) সকালে একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘গত কয়েক মাসে বিপিসি আট হাজার কোটি টাকার বেশি লোকসান দিয়েছে। এতে জ্বালানি তেলের মজুতও বাধাগ্রস্ত হচ্ছিল। বিপিসি বার বার বলছিল, এভাবে চলতে থাকলে তেল আমদানির টাকা থাকবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যতক্ষণ পারা যায়, অপেক্ষা করা হয়েছে। এখন দাম না বাড়িয়ে আর কোনো উপায় ছিল না। বিশ্ববাজারে ডিজেলের দাম কমে ১৩৯ ডলারে নেমে এসেছে। এতে প্রতি লিটার ডিজেলে বিপিসির খরচ পড়ছে ১২২ টাকা। এ অবস্থায় দাম সমন্বয় করে লিটার ১১৪ টাকা করা হলো। এখন ৩৪ টাকা না বাড়িয়ে আরও অপেক্ষা করলে বিপিসির তেল আমদানির টাকা থাকতো না। দাম কমার প্রবণতা আছে বিশ্ববাজারে। সবাই মিলে একটু সাশ্রয়ী হলে দ্রুত পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে।’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সব জিনিসের দামে প্রভাব পড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘গত মাসে পরিবহনমালিকদের সঙ্গে, এরপর বিআরটিএর সঙ্গেও পরিবহন ভাড়ার ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছে। লঞ্চমালিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। এতে দেখা যায়, ডিজেলে লিটারে ১০ টাকা বাড়ানো হলে যাত্রীপ্রতি খুব একটা খরচ বাড়ে না।’

নসরুল হামিদ বলেন, ‘দুই মাস ধরে হোমওয়ার্ক করেছি। শহরের মধ্যে মানুষের বাসের খরচ হিসাব করে দেখা হয়েছে। পরিবহনে ব্যবহৃত হয় এমন জিনিসপত্রের ক্ষেত্রে অবশ্যই একটা প্রভাব পড়বে। দাম কিছুটা বাড়তে পারে, তবে তা অতিসামান্য।’


অন্যান্য সংবাদ