বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

থাইল্যান্ডের নাইট ক্লাবে আগুনে ১৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে (৫ই আগস্ট) দেশটির চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

থাই পুলিশের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে শুক্রবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার ‘মাউন্টেন বি’ নামের ওই নাইট ক্লাবে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে আগুন লাগে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক।


অন্যান্য সংবাদ