মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তৃণমূলেও মানুষ বিশেষায়িত চিকিৎসা পাবে: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : June 6, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষ যাতে বিশেষায়িত চিকিৎসা পায় সরকার সে লক্ষ্য নিয়ে কাজ করছে। অতিরিক্ত রোগীর চাপ থাকলেও চিকিৎসকদের মানসম্মত চিকিৎসা দেয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা আরো বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনসের সুবর্ণ জয়ন্তী এবং ১৪ তম সমাবর্তন উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক এবং সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়। এবং এফসিপিএস পরীক্ষায় কৃতিত্বের জন্য চিকিৎসকদের স্বর্ণপদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিজয়ীদের হাতে পদক তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় প্রধানমন্ত্রী বলেন সরকারের গৃহিত পদক্ষেপের কারণেই দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন এসেছে। দেশের মানুষ যাতে র্তণমূল পর্যায় থেকেই মানসম্মত চিকিৎসা পায়, সরকার সে লক্ষ্য নিয়ে কাজ করছে।

চিকিৎসকদের সেবা দেয়ার সময় আরো আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ।

প্রকৃতিকভাবেই দেশে নানা রোগের প্রর্দুভাব দেখা, দেয় জানিয়ে প্রধানমন্ত্রী জনগনকে এ বিষয়ে সচেতন হওয়া এবং স্বাস্থ্য খাতে গবেষণা আরো বাড়ানোর কথা বলেন।

দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


অন্যান্য সংবাদ