সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তুরস্কের দুই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক / ৯১ জন দেখেছেন
আপডেট : August 21, 2021

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাতে সেনাপ্রধান বলেন, ‘তুরস্ক এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে।’ তার এই সফরের পর এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা- ২০২১ পরিদর্শন উপলক্ষে তুরস্কে সরকারি সফরের মাধ্যমে দুদেশের সামরিক বাহিনী এবং বিশেষ করে দুদেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে সামরিক সরঞ্জামাদির পাশাপাশি সেনাসদস্যদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ইত্যাদি ক্ষেত্রেও সেদেশের পক্ষ থেকে বাংলাদেশকে সকল সহযোগিতা ও সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির আশ্বাস দেন, তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে চলমান সকল বিষয় তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। যাতে করে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর হয়।

আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা- ২০২১ এর দ্বিতীয় দিনে গতকাল সেনাবাহিনী প্রধান প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিবিধ সরঞ্জামাদির ব্যাপারে অবহিত হন। এ ছাড়াও বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে তিনি আলোচনা ও মত বিনিময় করেন। মেলা শেষে সেনাপ্রধান তুরস্কের সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করবেন।


অন্যান্য সংবাদ