বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তীব্র তাপদাহে স্পেন ও পর্তুগালে ৩২২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 16, 2022
তীব্র তাপদাহে স্পেন ও পর্তুগালে ৩২২ জনের মৃত্যু

তীব্র তাপদাহে ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা খুবই শোচনীয়। এরইমধ্যে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে স্পেন ও পুর্তগালে অন্তত ৩২২ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শুক্রবার প্রকাশিত কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুসারে, রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া স্পেনে তাপপ্রবাহের প্রথম তিন দিনে প্রচণ্ড তাপমাত্রায় ৮৪ জন মারা গেছেন।

আর পতুর্গালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে গত ৭-১৩ জুলাই দেশটিতে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। সপ্তাহজুড়ে আইবেরিয়ান উপদ্বীপে তাপমাত্রার পারদ শুধু বেড়েছে। তাই মৃত্যুর চূড়ান্ত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ার আশঙ্কা আছে।

বৃহস্পতিবার পিনহাও শহরের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর আগে জুলাই মাসে পর্তুগালে এমন উষ্ণতম দিন আর কখনও দেখা যায়নি। এদিকে এমন তীব্র তাপপ্রবাহের মাঝে আশার খবর শোনাতে পারছে না স্পেনের আবহাওয়া অফিস। তারা বলছে, সোমবার পর্যন্ত থাকতে পারে এমন তাপমাত্রা।

গত জুন মাসেই স্পেনে তীব তাপমাত্রার কারণে ৮৩০ জনের মৃত্যু হয়। এটি দেশটির সাম্প্রতিকতম ইতিহাসে অন্যতম তীব্র তাপপ্রবাহ ছিল। তবে জুলাই মাসে রীতিমতো পুড়ছে চারদিক।


অন্যান্য সংবাদ