রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তারেককে ধরতে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

কানাডায় পলাতক সাজাপ্রাপ্ত টেলিটকের সাবেক সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) এস এম তারেক রহমানকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৪ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এফিডেভিট আকারে আদালতকে জানাতে বলা হয়েছে।

মামলার আরেক আসামি আবুল কালামের আপিল শুনানির সময় হাইকোর্ট এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী একেএম নুরুল আলম।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, আসামি এস এম তারেক রহমান ও আবুল কালাম ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত সময়ে টেলিটকের প্রি-পেইড সিমকে পোস্ট পেইডে কনভার্টের মাধ্যমে ১২.৮২ কোটি মিনিট যার মোট মূল্য .৭৬ টাকা হিসেবে ৯.৭৪ কোটি টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। এ ঘটনায় কোম্পানি সেক্রেটারি মাহবুবুর রহমান বাদী হয়ে ২০১১ সালের ১২ অক্টোবর গুলশান থানায় মামলা দায়ের করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ ২০১৯ সালের ৬ মে আসামি এস এম তারেক রহমানকে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৩ কোটি জরিমানা করেন আদালত।


অন্যান্য সংবাদ