সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তাপমাত্রা কমে বাড়তে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক / ৬৭ জন দেখেছেন
আপডেট : October 13, 2021

বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে, একই সঙ্গে কিছুটা কমতে পারে তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করেছে। আগামী তিনদিনের মধ্যে সারাদেশ থেকে বিদায় নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েকদিন ধরে ঢাকায় ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে নগরবাসী। তবে বুধবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। গরমও কিছুটা কমেছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ছাড়া সারাদেশ ছিল প্রায় বৃষ্টিহীন। এ সময়ে ফেনীতে সবচেয়ে বেশি ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী তিনদিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।


অন্যান্য সংবাদ