বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তাপদাহে যুক্তরাজ্যে রেড অ্যালার্ট জারি

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : July 15, 2022

তাপদাহে পুড়ছে যুক্তরাজ্য। দেশটিতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইংল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। যা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে। খবর বিবিসি।

যুক্তরাজ্যের লন্ডন, ম্যানেচেষ্টার এবং ইয়র্ক শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারির মাধ্যমে মূলত অতিরিক্ত গরমের কারণে মানবজীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে বুঝায়। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগ এ রেল অ্যালার্ট জারি করে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গরম আবহাওয়াকে জাতীয় জরুরি অবস্থা হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই প্রথম যুক্তরাজ্যের কিছু অঞ্চলে রেল অ্যালার্ট জারি করা হয়েছে।

অতিরিক্ত গরমের কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি থাকতে পারে। এ সময়ে প্রচণ্ড গরমের মধ্যে কারো কারো জীবন মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। পরিবর্তন আনতে হতে পারে প্রতিদিনের কাজের তালিকায়।

প্রচণ্ড গরম থেকে বাঁচতে জনসাধারণকে লোকালয়ে থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া লেক এবং নদী পাড়ে ছায়াযুক্ত স্থানে থাকতে বলা হয়েছে। অবস্থা আরও খারাপের দিকে গেলে বাতিল হতে পারে রেল এবং বিমান চলাচল।

এদিকে প্রচণ্ড গরমে দাবানলে পুড়ছে ইউরোপের দেশ পর্তুগাল, ফ্রান্স এবং স্পেন।


অন্যান্য সংবাদ