রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : October 9, 2021

আজ (শনিবার) দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলবে ।

 

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটের মত ‘চ’ ইউনিটেও ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।

‘চ’ ইউনিটের ৪০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট আর ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।

‘চ’ ইউনিটে মোট আসন ১৩৫টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ১৫ হাজার ৪৯৬টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে এ ইউনিটে লড়বেন ১১৫ জন।


অন্যান্য সংবাদ