রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে দেশের প্রথম ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টোল আদায়। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কের জন্য টোল প্রদান করতে হচ্ছে প্রতিটি যানবাহনকে।

প্রতি কিলোমিটারে ট্রেইলার ২৫ টাকা, ভারী ট্রাক ২০ টাকা, মাঝারি ট্রাক ১০ টাকা, বড় বাস ৯ টাকা, ছোট বাস ৫ টাকা, মাইক্রোবাস ৪ টাকা, সেডান কার আড়াই টাকা এবং মোটরসাইকেল ১ টাকা হারে টোল নেওয়া হচ্ছে। ‘টোল নীতিমালা, ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত এ হারে টোল আদায় করা হবে। এছাড়া আজ থেকে পোস্তগোলা সেতুর টোল আদায় বন্ধ থাকবে।

এ এক্সপ্রেসওয়েতে মোট পাঁচটি ফ্লাইওভার রয়েছে। কদমতলী-বাবুবাজার লিংক রোড ফ্লাইওভার, আবদুল্লাহপুর ফ্লাইওভার, শ্রীনগর ফ্লাইওভার, পুলিয়াবাজার ফ্লাইওভার এবং মালিগ্রাম ফ্লাইওভার।

ধোলাইপাড় থেকে ভাঙ্গা পর্যন্ত মোট ছয়টি টোল বুথ রয়েছে। মাওয়া প্রান্তে আবদুল্লাহপুর, ধলেশ্বরী, শ্রীনগর পর্যন্ত তিনটি এবং পদ্মা সেতু পার হয়ে, কুলিয়াবাজার, মালিগ্রাম ও ভাঙ্গা পর্যন্ত আরও তিনটি টোল বুথ রয়েছে। একটি বুথ দিয়ে ঢুকলে সেই গাড়িকে কমপক্ষে পরবর্তী টোল বুথ পর্যন্ত টাকা দিতে হবে।


অন্যান্য সংবাদ