রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাকা থেকে চট্টগ্রামে চক্ষু বিশেষজ্ঞ দল

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 7, 2022

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আহত রোগীদের চোখের চিকিৎসা দিতে ঢাকা থেকে ডা. দীন মোহাম্মদের নেতৃত্বে চক্ষু বিশেষজ্ঞ দল চট্টগ্রামে গেছেন। সীতাকুণ্ডে আহত ব্যক্তিদের বেশির ভাগই পুড়ে যাওয়া, কাটাছেঁড়ার পাশাপাশি চক্ষুসংক্রান্ত জটিলতায় ভুগছেন। তাঁদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনে ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পরিচালকের দফতরে সংবাদ সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। তাদের মধ্যে ছয় জনের চোখের সমস্যা গুরুতর বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘চোখে আঘাত পাওয়া ছয় জনকে উন্নত চিকিৎসার প্রয়োজন। তাদের একজনকে দেশের বাইরে পাঠানো হতে পারে। উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ১০টায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।


অন্যান্য সংবাদ