রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ডেপুটি স্পিকারের প্রথম জানাজা সম্পন্ন

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : July 25, 2022

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তার মরদেহ এখন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে হেলিকপ্টারে করে মরদেহ নেয়া হবে গাইবান্ধার সাঘাটায়। সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হবে গটিয়া গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে আজ সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছায়।

উল্লেখ্য, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।


অন্যান্য সংবাদ