সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ডিজিটাল হাট: এক দিনেই ২৯ হাজার পশু বিক্রি

নিজস্ব প্রতিবেদক / ৮১ জন দেখেছেন
আপডেট : July 14, 2021

করোনা পরিস্থিতিতে দেশব্যাপী অনলাইন হাটে বুধবার (১৪ জুলাই) ২৯ হাজার ৯৭টি কোরবানির পশু বিক্রি হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে গরু ও মহিষ ২০ হাজার ৫৮৮টি। আর ছাগল ও ভেড়ার সংখ্যা ৮ হাজার ৫০৯টি। প্রাণিসম্পদ অধিদফতের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে গত ১৩ দিনে সারাদেশে সরকারে অনলাইন হাট থেকে সব মিলিয়ে ২ লাখ ১৩ হাজার ৯৯৩টি কোরবানির পশু বিক্রি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৭২৯। আর ছাগল ও ভেড়ার সংখ্যা ৪৬ হাজার ২৬৪টি।

ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দেশের ৮ বিভাগে কোরবানির পশু বিক্রির জন্য প্ল্যাটফর্ম রয়েছে ১৫টি। এর বাইরে সরকারি উদ্যোগ (ফেসবুক ভিত্তিক) ৫৯৪টি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে ১ হাজার ৭৬৩টি। এগুলোও ফেসবুকভিত্তিক। তবে এগুলো ভেরিফায়েড করা নয়।

জানতে চাইলে ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান বলেন, ‘বুধবার পর্যন্ত ঢাকা জেলায় অনলাইন হাটে কোরবানির পশুর তথ্য ও ছবি আপলোড হয়েছে ১৬ হাজার ২০টি। এদিন পর্যন্ত বিক্রি হয়েছে ৪ হাজার ৭১৭টি কোরবানির পশু। যার আর্থিক মূল্য ৬৯ কোটির টাকার কিছু বেশি।

প্রসঙ্গত, দেশের সব জেলা ও উপজেলায় (৪৯৫) প্রাণিসম্পদ অধিদফতর ডিজিটাল হাটের আয়োজন করেছে। সব জেলার কোরবানির হাটের তথ্য পাওয়া যাবে http://www.livestockmarket.net/ এই লিংকে। এছাড়া অনলাইনে কোরবানির পশুর হাটের জেলা, উপজেলা ও খামারিদের তথ্য পাওয়া যাবে http://www.dls.gov.bd/ এই লিংকে। দেশে এ বছর কোরবানির পশু রয়েছে ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি।

এছাড়া সরকার চালু করেছে ডিজিটাল হাট (www.digitalhaat.net) নামের একটি সমন্বিত ডিজিটাল হাট। এই হাটের লিংকে গেলে কোরবানির পশু নিয়ে আয়োজিত সব হাটে ভিজিট করা যাবে।


অন্যান্য সংবাদ