মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ডলারের বিপরীতে আবারও কমেছে টাকার মান

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

মার্কিন ডলারের বিপরীতে আবারও কমেছে টাকার মান। এই নিয়ে গত কয়েক মাসে কয়েক ধাপে ডলারের বিপরীতে ৫ টাকা ৫ পয়সা কমেছে টাকার মান। সর্বশেষ আজ রবিবার (১২ জুন) আবারও ডলারের দাম ৫০ পয়সা বেড়েছে। ফলে ৫০ পয়সা মান হারিয়েছে টাকা।

এ নিয়ে ডলারের বিপরীতে দুদিনে টাকার মান কমলো তিনবার। আর এক মাসে ডলারের বিপরীতে টাকার মান ৫ টাকা ৫ পয়সা কমেছে। চলতি বছর শুধু ডলারের বিপরীতে অন্তত ১০বার মান হারিয়েছে টাকা।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে বর্তমানে আন্তঃব্যাংকে এক ডলার ৯২ টাকায় বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গলবার (৭ জুন) সর্বোচ্চ ৯২ টাকায় ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।

এর ঠিক একদিন পরই বুধবার (৮ জুন) হঠাৎ করে ডলারের দাম উল্টো ৫০ কমে প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সা বিক্রি করা হয়। এর ঠিক তিনদিন পর আবারও ডলারের দাম ৫০ পয়সা বেড়েছে।

গত ২ জুন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করেছিল, যা তার আগে ছিল ৮৯ টাকা। পরে ডলারের বেঁধে দেওয়া দাম থেকে সরে আসে কেন্দ্রীয় ব্যাংক। দাম নির্ধারণে ব্যাংকগুলোর হাতেই ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

মূলত করোনা মহামারির অভিঘাত শেষ না হতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ফলে বৈশ্বিক সরবরাহে দেখা দেয় তীব্র সংকট। এতে করে বৃদ্ধি পায় আমদানি ব্যয়। আর মুক্তবাজারে ডলারের দামও বৃদ্ধি পায়। এতে বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি সৃষ্টি হচ্ছে। ফলে ডলারের বিপরীতে নানা দেশের মুদ্রার দরপতন হতেই আছে।


অন্যান্য সংবাদ