সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ডলারের দাম ১১৫ টাকা ছুঁয়েছে

রিপোর্টারের নাম : / ২০ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

দেশের খোলাবাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য ১১৫টাকা পর্যন্ত ছুঁয়েছে। সকালে ১০৮ টাকায় বিক্রি হলেও দুপুর নাগাদ প্রতি ডলার বিক্রি হয় ১১৫ টাকায়। যার প্রভাব পড়ে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর লেনদেনেও।

তবে বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মানি এক্সচেঞ্জে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই’র অভিযানের পর দাম কমে আসে। খোলাবাজারে ডলারের বিনিময় মূল্য ১১৫ টাকা থেকে কমে ১০৯ টাকা হয়েছে।

এদিকে, বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ি, এখন থেকে ৭ শতাংশ কর দিয়ে বিদেশে পাচার করা টাকা দেশে নিয়ে আসা যাবে। অর্থাৎ ১০০ টাকা আনতে ৭ টাকা কর দিতে হবে। আর এই টাকার উৎস নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।


অন্যান্য সংবাদ