রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 9, 2022

ঈদযাত্রার শেষদিনে ট্রেনের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। রাত আটটার ট্রেন ছেড়েছে সকাল ৬টায়। ট্রেনের শিডিউল মেলাতে হিমশিম খাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। আজ (শনিবার) কমলাপুর রেলস্টেশন গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু ট্রেন কখন আসবে কেউ বলতে পারছে না। যখনই কোনো ট্রেন আসছে মানুষ হুড়োহুড়ি কওে ট্রেনে উঠছেন। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতেই সবচেয়ে বেশি শিডিউল বিপর্যয় দেখা গেছে। কোনো কোনো ট্রেন দুই-তিনবারও সময় পরিবর্তন করেছে।

নীলসাগর ট্রেন ছাড়ার কথা ছিল শুক্রবার রাত ৩টা ১০ মিনিটে। তবে শনিবার সকাল ৮টায়ও দেখা মেলেনি ট্রেনের। যাত্রীরা বলছেন, ট্রেনের জন্য রাত থেকে অপেক্ষা করছেন তারা। ঈদ করা হবে কিনা সেটাও অনিশ্চিত তারা।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল শুক্রবার (৮ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে। এরপর সময় পরিবর্তন করা হয় শনিবার ভোর ৫টায়। তবে আজ সকাল ৯টা পর্যন্তও ট্রেনের দেখা পাওয়া যায়নি স্টেশনে। পঞ্চগড় ও নীলসাগর এক্সপ্রেসের মতো উত্তরবঙ্গগামী অন্য ট্রেনগুলোও সময়মতো ছাড়েনি।

ধুমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ভোর ৬টায়, সেটি স্টেশন ছেড়ে গেছে সকাল ৮টায়। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ছাড়ার কথা ৮টা ১৫ মিনিটে। সেটা যথাসময়ে স্টেশনে আসেনি। এই ট্রেন সকাল সাড়ে ১০টায় ছাড়ার নতুন শিডিউল দেওয়া হয়েছে।

দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস গতকাল রাত ৮টায় ছাড়ার কথা। সেটি স্টেশনে এসেছে আজ ভোর ৬টায়। স্টেশন ছেড়ে গেছে সকাল ৭টায়। কুড়িগ্রাম এক্সপ্রেসের গতকাল রাত ৮টা ৪৫ মিনিটের গাড়ি স্টেশন ছেড়েছে রাত ১টার পরে। সুন্দরগঞ্জ এক্সপ্রেসের নতুন সময় দেওয়া হয়েছে ১১টা ২০ মিনিট।


অন্যান্য সংবাদ