রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টি-২০ বিশ্বকাপ-২০২১ : এখনও সেমিতে খেলার আশা আছে

ক্রীড়া প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : November 2, 2021

চলমান টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচ হেরে কার্যত বিদায় হয়ে গেছে বাংলাদেশের। বাকি আছে কেবলই আনুষ্ঠানিকতার দুই ম্যাচ ।

এ অবস্থায় সেমিতে খেলার আশাও হয়তো ছেড়ে দিয়েছে টাইগার ও ভক্তরা। কারণ দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহান। নতুন কাউকে যোগ করারও সুযোগ নেই। কিন্তু এখনও অংকের হিসেবে বাংলাদেশের সামনে সেমিতে ওঠার সুযোগ আছে।

সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে শেষ দুই ম্যাচ জিততেই হবে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর আগামী ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ। গতকাল শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এতে বাংলাদেশের সেমির পথ পরিস্কার হয়েছে। ৪ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৮। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচে ২ জয়ে পয়েন্ট পেয়েছে ৪। এদিকে বাংলাদেশের নামের পাশে কোনো পয়েন্ট নেই। বাজে নেট রানরেট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তলানিতে।

শূন্য পয়েন্ট নিয়েও বাংলাদেশ সেমিতে যেতে পারে। পরের দুই ম্যাচ জিতলে বাংলাদেশ পাবে ৪ পয়েন্ট। অন্য কেউ যেন ৬ পয়েন্ট না পায়, সে আশাও করতে হবে। নেট রানরেট বাড়াতে বাংলাদেশকে দুটি ম্যাচই জিততে হবে বিশাল ব্যবধানে। উইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কাকে জিততে হবে। আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে উইন্ডিজকে। কারণ অস্ট্রেলিয়া জিতলেই তাদের ৬ পয়েন্ট হয়ে যাবে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জিতলে তখন তাদের পয়েন্ট হতো ৬ এবং বাংলাদেশের আশা শেষ হয়ে যেত।

৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডকে অবশ্যই জিততে হবে। এ ম্যাচে তো ইংল্যান্ড হারলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬ হয়ে যাবে। তখন বাংলাদেশ বাদ পড়ে যাবে।


অন্যান্য সংবাদ