রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টি-২০ বিশ্বকাপ : প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক / ৭২ জন দেখেছেন
আপডেট : October 12, 2021

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নামে টাইগাররা। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। বোলাররা শুরুতে ভালো করলেও খেই হারান শেষদিকে। প্রস্তুতি ম্যাচটি ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।

ম্যাচে আগে ব্যাট করে ১৪৭ রান তোলে বাংলাদেশ। টাইগার বোলাররা প্রথম ১১ ওভারে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন। ১১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ৭৫ রান। এরপর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন আভিস্কা ফার্নান্দো ও চাকিমা করুনারত্নে। তাদের অবিচ্ছেদ্য ৭৩ রানের পার্টনারশিপে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে মাঠে ছাড়ে লঙ্কানরা।

 


অন্যান্য সংবাদ