রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টি-২০ বিশ্বকাপ : টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : October 17, 2021

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুরুতেই অবশ্য একটা ‘জয়’ পেয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে টসে জিতেছেন তিনি, নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন, এর জবাবে অধিনায়ক রিয়াদ জানান, মূলত সন্ধ্যায় শিশির-নিয়ামকের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, ‘দেখে ভালো উইকেট মনে হচ্ছে। অনেক রান হবে। কিন্তু আমরা এই ম্যাচে রান তাড়া করতে চাই, এর কারণ হচ্ছে শিশির।’

সে ভাবনা স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজারের মগজেও আছে। তবে আগে ব্যাট করাতেও খুব একটা সমস্যা নেই তার, বরং একটা সুবিধাও দেখলেন তিনি। বললেন, ‘যাই হোক, আমরা খুশি। শুরুতে ব্যাট করতে পেরে আনন্দিত। কারণ আপনি স্কোরবোর্ডে রান জমা করতে পারবেন, দ্বিতীয়ার্ধে যা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে।’

তবে শেষ অর্ধে যে শিশিরও একটা অসুবিধা হয়ে যাবে, সেটাও ভুলে যাচ্ছেন না তিনি। বললেন, ‘শেষ দিকে কিছুটা শিশির একটা নিয়ামক হয়ে দাঁড়াতে পারে, তবে সেটাকে আমাদের ভালোভাবেই সামলাতে হবে।’


অন্যান্য সংবাদ