রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 2, 2022

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ৬ জুলাইয়ের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড় দেখা গেছে।

আজ শনিবার সকালে কমলাপুরে ভিড় দেখা যায়। জানা গেছে, এদিন সকাল ৮টা থেকেই ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু হয়।

টিকিট পেতে অনেক টিকিটপ্রত্যাশী বৃহস্পতিবার বিকেল থেকেই স্টেশনে অবস্থান নিয়েছেন।
টিকিটপ্রত্যাশীরা জানান, সড়কপথে বেশি যানজটের আশঙ্কায় তারা ট্রেনে বাড়ি যেতে চাচ্ছেন। সে জন্য ট্রেনের টিকিট সংগ্রহ করতে এসেছেন তারা।

এদিকে, শান্তিপূর্ণভাবে টিকিট বিতরণ নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তাবাহিনী ও আনসার সদস্যরা কাজ করছেন। কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পুলিশের পাশাপাশি র‍্যাবের উপস্থিতিও রয়েছে।

উল্লেখ্য, ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

শান্তিপূর্ণভাবে টিকিট বিতরণ নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তাবাহিনী ও আনসার সদস্যরা কাজ করছেন। কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পুলিশের পাশাপাশি র‍্যাবের উপস্থিতিও রয়েছে।


অন্যান্য সংবাদ