রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টিকার মজুদ ২ কোটি ডোজ, মেয়াদ শেষ নভেম্বরে

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : July 25, 2022

আগামী নভেম্বরের পর আর করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২৫শে জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির সমন্বয়ক শামসুল হক একথা জানিয়েছেন।

তিনি জানান, দেশে বর্তমানে করোনার এক কোটি ৯৩ লাখ ডোজ টিকা মজুদ আছে। যার মেয়াদ শেষ হবে নভেম্বরে। তাই যারা এখনও প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেননি, তারা যদি নভেম্বরের আগে না নেন, তবে আর পাবেন না।

তিনি আরও জানান, এখনও ৩৩ লাখ মানুষ করোনার টিকার প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেননি। তবে টিকার বুস্টার ডোজের পর্যাপ্ত মজুদ রয়েছে। যারা এখনও টিকা নেননি তাদের দ্রুতই টিকা নেয়ার আহŸান জানান তিনি।

এ পর্যন্ত করোনার ৩০ কোটি ৮৯ লাখ ডোজ টিকা কেনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ২৮ কোটির বেশি ইতোমধ্যে ব্যবহার হয়েছে।


অন্যান্য সংবাদ