শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টাইগারদের সামনে আজ সিরিজ জয়ের চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক / ৮৯ জন দেখেছেন
আপডেট : August 6, 2021

ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়ের চ্যালেঞ্জটাই আজ টাইগারদের কাছে মূথ্য হয়ে দাঁড়িয়েছে। যদিও ২-০ তে এগিয়ে দারুণ ফর্মে রয়েছেন টাইগারার। ম্যাচটা জেতার সব ধরণের প্রস্তুতিও নিয়েছে। কিন্তু অপেক্ষা এখনও কয়েক মূহুর্তের।

সুযোগটা চলে এসেছিল ২০১৭ সালেই। প্রতাপশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে ড্র করতে পারলেও ট্রফিটা নিজেদের ঘরে রাখতে পারতো এককভাবে। কিন্তু ওই টেস্টে হেরে গিয়ে শেষ অবধি সিরিজ ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে।

এবারের সুযোগটা অবশ্য স্পষ্ট। সামনে আরও তিন ম্যাচ বাকি। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশের এর যেকোনো একটি জিতলেই হবে। ব্যস, একাধিক ম্যাচের সিরিজে পঞ্চমবারের মতো সিরিজ জিতবে টাইগাররা। তার চেয়েও বড় ব্যাপার, হারিয়ে দেওয়া যাবে অস্ট্রেলিয়াকে।

বাংলাদেশ যে আগে একাধিক ম্যাচের সিরিজ জিতেছে দুইবার জিম্বাবুয়ে ও একটি করে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবারের প্রতিপক্ষ যতই অজিদের ‘বি’ দল হোক। তবুও তো দেশের নামটা অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন সিরিজ জয় নিশ্চয়ই বাড়তি উৎসাহ দেবে টাইগারদের।

সেটি সম্ভব ভালোভাবেই। কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অবস্থা যে বেশ ভঙ্গুর। সবমিলিয়ে শেষ চারটি সিরিজে হেরে গেছে অস্ট্রেলিয়া। এবার টাইগারদের সামনে সুযোগ তাদেরকে টানা পঞ্চম সিরিজ হারানোর। বাংলাদেশের ক্রিকেটাররা আজ যদি ঠিকঠাক করতে পারেন নিজেদের কাজ, তাহলে এটি খুব ভালোভাবেই সম্ভব।


অন্যান্য সংবাদ