সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

জয়পুরহাটের সাবেক এমপি আব্বাস আলীর জীবনাবসান

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী মন্ডল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (২৬শে জুলাই) ভোর রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র এবং ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় সংসদের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্বাস আলী ১৯৭৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮-২০০৪ পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আব্বাস আলী মন্ডল একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি’র শ্বশুর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।


অন্যান্য সংবাদ