শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুলিশের গাড়িতে হামলা

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 6, 2022
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুলিশের গাড়িতে হামলা

রাজধানীর শ্যামলীতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে করা মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে ব্যানারবিহীন একটি মিছিল থেকে এ ভাঙচুর চালানো হয়। তবে গাড়িটি কোন থানার তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

দুপুরে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয়েছে। ওই মিছিল থেকে পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুর হয়েছে বলে শুনেছি। তবে গাড়িটি কোন থানার তা এখনো নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে কাজ চলছে।

বিক্ষোভ মিছিলের আয়োজন কারা করেছিল জানতে চাইলে ওসি উৎপল বড়ুয়া বলেন, মিছিলের সামনে কোনো ব্যানার ছিল না। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা বিক্ষোভ করেছে। যে গাড়িটি ভাঙচুরের কথা শোনা যাচ্ছে সেটি আমাদের থানার গাড়ি না। গাড়ি ভাঙচুরের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী থেকে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দীর দিকে যাচ্ছিল। পথে শ্যামলী শিশুমেলার সামনে রাখা পুলিশের একটি টহল ভ্যানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলা হয়।


অন্যান্য সংবাদ