বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির ব্যাপারে কোনো সিন্ধান্ত হয়নি

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 29, 2022

দেশে জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিন্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শুক্রবার সকালে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দেশের বর্তমান পরিস্হিতি,আইনশৃঙ্খলা,উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিয়ে এ সভায় আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব।

এ সময় খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্বের পর কখনও এভাবে দেশের সাপ্লাই চেইন বন্ধ হয়নি। পৃথিবীতে জ্বালানি তেলে দাম কমলে অনেক দেশে কমে। কিন্তু আবার দাম বাড়লে আমাদের দেশে বাড়ার প্র্যাকটিস নেই। তবে পরিস্থিতি বিবেচনা করে জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিন্ধান্ত নেয়নি।’

আগামী নভেম্বরে কর্ণফুলী টানেল চালু হবে বলে জানান তিনি। এটি বাংলাদেশের একটি মডেল হিসেবে চিহ্নিত হবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ