মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের পাচার রোধে দাম বাড়ানোর সিদ্ধান্ত: মন্ত্রণালয়

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : August 6, 2022

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি। আর সে কারণেই স্থানীয় পর্যায়ে সমন্বয় করা হয়েছে। এমন বিবৃতি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৮ হাজার ১৪ কোটি টাকা লোকসান দিয়েছে সরকার।

ভারতের কলকাতায় ডিজেল বিক্রি হচ্ছে বাংলাদেশের চেয়ে ৩৪ টাকা বেশিতে। পেট্রোল বিক্রি হচ্ছে ৪৪ টাকা বেশিতে। এ পার্থক্যের কারণে বিদেশি মুদ্রা খরচ করে আমদানি করা জ্বালানি তেলের পাচার রোধে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মার্কিন ডলারের বিনিময় হারের প্রভাবও এক্ষেত্রে কাজ করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোলের দাম ১৩০ টাকা হয়েছে।


অন্যান্য সংবাদ