রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জিয়া-মোস্তাকরা ইতিহাসের আস্তাকুড়ে: সংসদ হুইপ

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

সোনার বাংলা করতে যারা বাধা সৃষ্টি করেছে সেই জিয়া, মোস্তাক, ইউসুফ আলীরা এখন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুঃস্থ্য ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ও দোয়া মাহফিলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলায় করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। একদিন এমন সময় আসবে তাদের নাম নিশানা থাকবে না এদেশে। তাই বঙ্গবন্ধুর আদর্শকে সকলের বুকে ধারণ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থামাতে চেয়েছিল পাকিস্তানের দোসররা। কিন্তু বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, পাকিস্তানের দোসররা তা বুজতে পারেনি। শেখ হাসিনা এ দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলাদেশ গড়ার তারই কন্যা সোনার বাংলাদেশ গড়ার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধুসহ তার পরিবারের খুনিদের অবিলম্বে দেশে এনে বিচার করা হবে। কোন খুনিই রেহাই পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রায়হান শরিফ, আওয়ামীলীগ নেতা আব্দুল হানিফ প্রমুখ।


অন্যান্য সংবাদ