মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

জিকোর লাল কার্ড আর পেনাল্টিতে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক / ৬৫ জন দেখেছেন
আপডেট : October 13, 2021

সেই ২০০৫ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের। ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর সম্ভাবনাও জাগিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকোর লাল কার্ড আর শেষদিকে পেনাল্টি গোলে সর্বনাশ হলো জামাল ভূঁইয়াদের।
বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ফাইনালে উঠতে হলে এই ম্যাচ জেতার কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। নেপালের ড্র করলেই চলতো। বাংলাদেশের স্বপ্ন পূরণ না হলেও নেপাল ঠিকই প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠে গেছে।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে সুমন রেজার গোলে প্রথমার্ধ এগিয়ে যায় জামাল ভূঁইয়ারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ ভাগে দলের মূল গোলরক্ষক আনিসুর রহমান জিকো দলকে বাঁচাতে রেড কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। এরপর ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ড্র তুলে নেয় নেপাল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে চারটি পরিবর্তন এনে সেরা একাদশ সাজান ভারপ্রাপ্ত কোচ অস্কার ব্রুসন। কার্ডের খাড়ায় ছিটকে গেছেন ইয়াসিন আরফাত। এছাড়া রহমত মিয়া, সোহেল রানা, মতিন মিয়ার বদলে টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রাকিব হোসেন, সুমন রেজাকে একাদশে রাখা হয়।

শুরুর দিকে নেপালের দখলে বলের নিয়ন্ত্রণ থাকলেও দ্রুতই গুছিয়ে ওঠে বাংলাদেশ। গোলও পেয়ে যায় শুরুতেই। অষ্টম মিনিটে রাকিব হোসেন বাঁদিক থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়লে প্রতিপক্ষের ডিফেন্ডার গৌতম শ্রেষ্ঠ তাকে পেছন থেকে পা বাড়িয়ে ফেলে দিলে রেফারি ফ্রি-কিকের বাঁশি বাজান। সীমানার কাছ থেকে ফ্রি-কিক নেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ অধিনায়কের কিকে বল নেপালের এক ডিফেন্ডারের মাথায় লেগে পোস্টের সামনে উড়ে যায়। সঙ্গে সঙ্গে ছয় গজ বক্সে থাকা সুমন রেজা দারুণ হেডে বল জালে জড়িয়ে দেন।


অন্যান্য সংবাদ