রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

 জিএম কাদেরের মোবাইলফোন ছিনতাই!

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : September 3, 2022

রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির জানালা খুলে হাতে মোবাইল নিয়ে কাজ করছিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ (জিএম) কাদের। এসময় হঠাৎ এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যান। জিএম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনার তিনদিন পার হলেও তা উদ্ধার করা যায়নি। তবে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিএম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা যায়নি। তার মোবাইলটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

জাপার চেয়ারম্যান জিএম কাদের জানান, ওইদিন রাত ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন তিনি। এসময় গাড়ির এসি কাজ না করায় জানালার গ্লাস খুলে রাখেন। এরমধ্যে হাতে থাকা মোবাইলটি এক যুবক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গাড়িচালক ছিনতাইকারীর পিছু নিলেও ধরা সম্ভব হয়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীকে আটক করা হলেও মোবাইল ফোন উদ্ধার করা যায়নি।

এর আগে গত বছরের ৩০ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাই হয়। ছিনতাইকারী মন্ত্রীর গাড়ির খোলা জানালা দিয়ে তার হাত থেকে ফোনটি নিয়ে উধাও হয়। প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর মোবাইলটি উদ্ধার করা হয়।


অন্যান্য সংবাদ