রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জামিন বাতিলের বিরুদ্ধে সম্রাটের করা আবেদনের শুনানি ৬ জুন

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : May 30, 2022

জামিন বাতিলের বিরুদ্ধে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটের করা আবেদনের শুনানি ৬ জুন ঠিক করেছে আপিল বিভাগ।

সোমবার (৩০ মে) আসামীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এ দিন ঠিক করে বিচারপতি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ।

গত ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এর আগে গত ১৮ মে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্ট বলে, আইন মেনে জামিন দেয়নি নিম্ন আদালত। ২৪ মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও, তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় নিম্ন আদালত।

২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।


অন্যান্য সংবাদ