শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জামায়াতে ইসলামের নিবন্ধন পাওয়ার সুযোগ নেই: ইসি

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 29, 2022

দেশের রাজনীতিতে হঠাৎ করেই বিরাট জায়গা দখল করে নিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। হুট করে জোট ভাঙার ঘোষণা, এরপর পরই প্রার্থী প্রস্তুতির ঘটনায় দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এরই মধ্যে জামায়াতকে দুঃসংবাদ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এই দুঃসংবাদ জানিয়ে বলেন, জামায়াতের নিবন্ধন আদালতের আদেশে বাতিল হয়েছে। তাই এ দলের ব্যক্তিরা ভিন্ন নামে আবেদন করলেও নিবন্ধন পাওয়ার সুযোগ নেই।

সোমবার (২৯ আগস্ট) নির্বাচন কার্যালয়ে নিজ দপ্তরে জামায়াত ইসলাম অন্য নামে আবেদন করলে নিবন্ধন পাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভিন্ন দলের একই মানুষ যদি নতুন করে আবেদন করে তাহলে কি নিবন্ধন পাওয়ার সুযোগ আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একই মানুষ আসবে কি না, তা বলতে পারব না। যারা আবেদন করছেন, যদি দেখি যে ক্রাইটেরিয়া মেলে না, তাহলে তো নিবন্ধন দিতে পারব না।

এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর জানান, কোনো দলের গঠনতন্ত্র যদি আমাদের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে তো নিবন্ধনের কোনো সুযোগ নেই। আদালতের আদেশ পরিবর্তন হলে অন্য বিষয়।

২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি জামায়াতের নিবন্ধন নিয়ে এক রিট পিটিশন দায়ের করেন। কয়েক দফা শুনানির পর ২০১৩ সালের ১ আগস্ট এক রায়ে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও আইনগত অকার্যকর ঘোষণা করেন হাইকোর্ট।


অন্যান্য সংবাদ