রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাপানে ১৮৭৫ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

জ্বালানি সঙ্কটের সঙ্গে তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন জাপানের নাগরিকরা। তীব্র তাপদাহে জনজীবন অস্থির হয়ে পড়েছে। দেশটির রাজধানী টোকিওতে ১৮৭৫ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জুন মাসজুড়ে তীব্র তাপদাহ ১৫০ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গেছে। হিটস্ট্রোকের শিকার শত শত মানুষ।

স্থানীয় মাইনিচি পত্রিকার খবরে বলা হয়েছে, হিট স্ট্রোকের চিকিৎসার জন্য শনি ও রোববার টোকিওতে ২৫০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ আরও ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে টানা তিনদিন তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ১৮৭৫ সালে রেকর্ড শুরু হওয়ার পর চলতি বছর জুন মাসে গরম আবহাওয়া সবচেয়ে খারাপ ছিল।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের মতে, সাধারণত বছরের এই সময়ে দেশটির বেশিরভাগ অংশে বর্ষা মৌসুম দেখা যায়। তবে সোমবার কান্তো অঞ্চলে, টোকিও ও পার্শ্ববর্তী কোশিন এলাকায় ঋতু শেষ হওয়ার ঘোষণা দিয়েছে অধিদপ্তর। ১৯৫১ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এটি ছিল স্বাভাবিকের চেয়ে ২২ দিন আগে মৌসুমের সমাপ্তি।


অন্যান্য সংবাদ