শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জানুয়ারিতে ক্লাস সংখ্যা বাড়বে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি / ৮৫ জন দেখেছেন
আপডেট : October 23, 2021

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুর হাট এলাকায় পল্লী বিদ্যুতের নবনির্মিত সদর দপ্তরের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে। তবে করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে চিন্তা করব ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার।

সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে তিনি বলেন, অশুভ শক্তি যতই সঙ্ঘবদ্ধ হোক না কেন আমরা একজোট থাকলে কখনই তারা সফল হবে না। যেমন একাত্তরেও পারেনি তেমনি এখনো পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদসহ আরও অনেকে।

 


অন্যান্য সংবাদ