বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাতীয় সংসদে কে হচ্ছেন ডেপুটি স্পিকার ?

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 28, 2022

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে আজ। বিকেল ৫টায় স্পিকার ডক্টর শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন বনবে। প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। করোনাকালে অন্য অধিবেশনের মতো এটিও সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। এই অধিবেশনের কার্যদিবস পাঁচদিন হতে পারে।

দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।

নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়ানো হবে। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ অনুষ্ঠান হবে বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, ডেপুটি স্পিকারের দায়িত্ব নেয়ার জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে মানসিকভাবে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। আলাপচারিতায় তিনি জানান, এখনও কোন চিঠি পাননি। তবে তাঁকে প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে।

ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোক প্রস্তাব তুলবেন স্পিকার। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে।


অন্যান্য সংবাদ